শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ এর ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী।
ইতিমধ্যে ছবিটি নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রথমে ছবিটির শুটিং ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে হওয়ার কথা ছিল, পরে শোনা যায় ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে ছবিটি।
ছবির নাম এখনো চূড়ান্ত নয়, একবার শোনা গিয়েছিল ছবির নাম 'টাইগার' পরে আবার শোনা যায় ছবির নাম 'টপ সিক্রেট' তবে এখন শোনা যাচ্ছে ছবিটির নাকি নাম এখনো চূড়ান্ত হয়নি।
সঠিক নাম চূড়ান্ত না হলেও ছবিটির মুক্তির তারিখ ফাইনাল করছেন পরিচালক, তিনি তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়েছেন ছবিটি মুক্তি পাবে রোজার ঈদে।
পরিচালক তার স্ট্যাটাস আরো একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন আর সেটা হলো তিনি এই ছবিটিতে শাকিব খানকে একেবারে নতুন লুকে হাজির করবেন, যেই লুকে কিং খান কে ইতোপূর্বে কেউ দেখেনি।
স্ট্যাটাসে তিনি আরো লিখেন শাকিব খান এই ছবিটির জন্য নিজেকে তৈরি করছেন, নিয়মিত জীম করছেন, নিরামিষ খাচ্ছেন।
মালেক আফসারীর স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
'আমি জানিনা কেনো
এমন হয়!!!
২৪ ঘন্টা মাথায় ঘুরছে
আমার ছবিটি।
আমি কল্পনায় দেখতে পাচ্ছি
এক নতুন শাকিব খান'কে।
আগে কেউ দেখে নাই
কিং খানের এই লুক।
এমন এক চরিত্র
করতে যাচ্ছে হিরো
যা আগে সে করে নাই।
তাই তার দায়িত্ব অনেক।
হিরো কম কথা বলার মানুষ।
তবে আমার ইশারা বুঝে।
আমি'ও তার চোখ দেখে
বুঝে নেই YES আর NO.
সে এখন জিমে যাচ্ছে।
নিরামিষ খাচ্ছে।
নিজেকে তৈরি করছে।
গল্পের চরিত্র'টির মতো
হবার জন্য.....
এখন থেকেই
হিরো নিজেকে রেডি করছে।
আমি'ও আমার টিম নিয়ে
কাজ করে যাচ্ছি।
সিনেমার কাজ আমাকে
যুবক বানিয়ে দেয়।
কসম ঈদের
দর্শকের মুখে হাসি ফুটাবো।'
ঈদের সিনেমায় অন্য এক শাকিবকে দেখবে দর্শক :আফসারী
Reviewed by wkr
on
January 20, 2019
Rating:
Reviewed by wkr
on
January 20, 2019
Rating:
