ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান ঢাকাই সিনেমার শীর্ষ মুকুট নিজের নামের সাথে ধরে রেখেন এই যুগেরও বেশি সময়। ক্যারিয়ারে নানান চরাই উতরাই পেড়িয়ে তিনি আজ বাংলাদেশের সিনেমার অপ্রতিরোধ্য নায়কে পরিনত করেছেন। ১৯ বছরের ক্যারিয়ারে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন যার বেশিরভাগ ছবি ব্যবসাসফল ছবির তালিকায় রয়েছে। বর্তমান হল মালিকদের আস্থার প্রতীক শাকিব খান। শাকিব খানের ছবি মানে চোখ বন্ধ করে ছবি বুকিং করেন হল মালিকরা। ঢাকায় ছবির এই সুপারস্টার প্রযোজনায় নেমেছিলেন ২০১৪ সালে 'হিরো দ্যা সুপারস্টার' ছবির মাধ্যমে, ১৪ তে ছবিটি রোজার ঈদে মুক্তি পেয়ে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। এরপরে আর প্রযোজনা করতে দেখা যায়নি ঢাকাই ছবির ভাইজান খ্যাত এই নায়ককে। প্রায় চার বছর পরে প্রযোজনায় মনোযোগ দিয়েছেন শাকিব খান তাও আবার একসাথে দুটি ছবি প্রযোজনা করবেন। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের ব্যানারে দুটি ছবি দুই ঈদ কে টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে, তার মধ্যে 'পাসওয়ার্ড' শিরোনাম এর ছবির শুটিং এই মাসেরই মাঝামাঝিতে শুরু হবে ছবিটি পরিচালনা করবেন ঢাকাই ছবির মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী, এটি ২০১৯ সালের রোজার ঈদকে টার্গেট করে নির্মিত হবে। কুরবানী ঈদকে টার্গেট করে শাকিব খান ফিল্মস থেকে নির্মিত হবে 'বীর' শিরোনামের ছবি। পরিচালনায় থাকছেন গুণী নির্মাতা কাজি হায়াত। বর্তমানে কাজি হায়াত অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। শাকিব খানের প্রযোজনায় নামার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমাবোদ্ধারা। বাহিরের ইন্ডাস্ট্রিতেও অভিনেতা অভিনেত্রীরা নিয়মিত ছবি প্রযোজনা করছেন বলিউডে সালমান খান, শাহরুখ খান, আমির খানদের মত অভিনেতা নিয়মিত ছবি প্রযোজনা করছেন। হলিউডে ব্রাড পিট, জন ডেপ, টম ক্রুজের মত সুপারস্টাররা নিয়মিত ছবি প্রযোজনা করছেন। ঢাকাই সিনেমাতে শাকিব খানের প্রযোজনার ছবি বাংলা সিনেমাকে আরো গতিশীল ও ভিন্নমাত্রা যোগ করবে বলেই অভিমত দিয়েছেন বিশিষ্টজনেরা।
প্রযোজনায় নিয়মিত হচ্ছেন শাকিব খান
Reviewed by wkr
on
February 03, 2019
Rating:
Reviewed by wkr
on
February 03, 2019
Rating:
