ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারো নতুন করে সিনেমা প্রযোজনায় নামছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান এর নাম 'এস কে ফিল্মস' (শাকিব খান ফিল্মস) শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম নির্মিত ছবি ছিল বদিউল আলম খোকন এর পরিচালনায় 'হিরো দ্য সুপারস্টার' সেটা ২০১৪ সালে রোজার ঈদে মুক্তি পেয়েছিল, ছবিটি সেই সময় মারমার কাটকাট ব্যবসা করেছিল। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল শাকিব খান আবারো সিনেমা প্রযোজনা করবেন 'প্রিয়া রে' বা 'প্রিয়তমা' ছবি গুলো প্রযোজনা করবেন শোনা গিয়েছিল শাকিব নিজেও বিভিন্ন প্রোগ্রামে বলেছিলেন কিন্তু শেষমেশ দর্শক এই ছবি গুলোর কোনো প্রতিফলন দেখতে পারেননি।
এবার শুধু কথায় নয় আটঘাট বেধেই নামছেন সিনেমা প্রযোজনায় নামছেন ঢাকাই ছবির সফল সুপারস্টার শাকিব খান। সেই ধারাবাহিকতায় রাজধানীর গুলশানের নিকেতনে নিয়েছেন এস কে ফিল্মসের অফিস। পরিকল্পনা করেছেন দুটি আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করবেন এবং সামনের দুই ঈদে দুটি ছবি রিলিজ করবেন। ইতিমধ্যে মালেক আফসারীর পরিচালনায় এস ফিল্মসের নাম ঠিক না হওয়া একটি ছবির কাজ ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে। পরিচালক বলেছেন 'এই ছবিতে এমন একজন শাকিব কে দেখবে দর্শক যেই শাকিব কে আগে কখনোই দেখা যায়নি'। এই ছবিটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে। এস কে ফিল্মসের কুরবানী ঈদের ছবির পরিচালনায় থাকতে পারেন তরুণ নির্মাতা রায়হান রাফি। শোনা যাচ্ছে ছবির গল্প নিয়ে শাকিবের সাথে রাফির কয়েকটি বৈঠকও হয়ে গেছে, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে অপেক্ষা করতে হবে দর্শকদের।
দুই ঈদে শাকিব খান প্রযোজিত সিনেমা
Reviewed by wkr
on
January 23, 2019
Rating:
Reviewed by wkr
on
January 23, 2019
Rating:
