২৬ জানুয়ারি (শনিবার) ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চালু করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারস্টার শাকিব খান, জয়া আহসান, বিপাশা হায়াত, রোশান সহ শোবিজের আরো তারকারা। সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে শাকিব খান বলেন - ধানমন্ডির মানুষের অনেক দিনের স্বপ্ন ছিল ধানমন্ডির মত একটি অভিজাত এলাকাতে সিনেমা দেখার সুন্দর পরিবেশ তৈরি হোক, অবশেষে সিনেপ্লেক্স হয়ে তাদের সেই আশা পূরণ হচ্ছে। তিনি সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। শাকিব খান আরো বলেন - শাকিব খান ফিল্মস (এস কে ফিল্মস) থেকে কিন্তু আবার নতুন করে সিনেমা বানানো হচ্ছে এবং আমি ডিক্লেয়ার করে রেখেছি যে, দুই ঈদে দুটি সিনেমা দিব, এন্ড দ্যান প্রত্যেকটি ফেস্টিভ্যালে শাকিব খান ফিল্মসের সিনেমা থাকবে এবং আন্তর্জাতিক মানের সিনেমা থাকবে।
প্রত্যেকটি ফেস্টিভ্যালে এস কে ফিল্মসের আন্তর্জাতিক মানের ছবি থাকবে : শাকিব
Reviewed by wkr
on
January 26, 2019
Rating:
Reviewed by wkr
on
January 26, 2019
Rating:
