বাংলাদেশ সুপারস্টার শাকিব খান। ভক্তরা তাকে ভালবেসে কিং খান, নাম্বার ওয়ান, যুবরাজ ইত্যাদি আরো অনেকে নামেই ডাকতে ভালবাসেন। ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক ২০১৬ সালে 'শিকারি' নামে একটি ছবি দিয়ে কলকাতায় পা রাখেন। ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল, সেই ছবি দিয়েই রীতিমতো বাজিমাৎ করেন শাকিব খান। ওপার বাংলা এপার বাংলা দুই বাংলাতেই হৈচৈ ফেলে দেন ঢাকাই ছবির এই সুপারস্টার। শিকারি ছবির আকাশচুম্বী সাফল্যের পর কলকাতার প্রযোজকরা তাকে নিয়ে আরো বেশ কয়টি ছবি নির্মাণ করেন 'নবাব', 'চালবাজ', 'ভাইজান', ও 'নাকাব' নামের ছবিগুলো, এই ছবি গুলোও দুই বাংলাতেই ব্যপকভাবে সাড়া ফেলে দেয়। শাকিব ভক্তরা এই ছবি গুলোতে দেখতে পায় নতুন এক শাকিবকে। শাকিব খান অভিনীত কলকাতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'নাকাব' এই ছবি মুক্তির পর থেকে শাকিব খানকে কলকাতার নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি। মাঝে মাঝে শাকিব খান নিজেই গণমাধ্যমে জানাচ্ছিলেন অচীরেই তিনি কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হবেন, শুধু একটি নয় চার চারটে ছবিতে চুক্তিবদ্ধ হবেন। তার ভক্ত অনুরাগীগণও আশায় বুকবাঁধে বসে ছিলেন কবে সু সংবাদ আসবে কিন্তু অনেকদিন হয়ে গেলেও শাকিব খানের বলা কলকাতার সেই চারটে ছবির খবর কেউ পাচ্ছেন। এদিকে শাকিব খান দেশীয় প্রযোজনার একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, সামনে সেসব ছবির কাজ গুলোই করবেন। কিন্তু শাকিব ভক্তরা কলকাতার ছবিতে শাকিবকে দেখতে ভীষণ উদগ্রীব হয়ে আছেন। এখন শেষমেশ কবে নাগাদ কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হবেন শাকিব সেই প্রহর গুনছে শাকিব ভক্তরা।
কলকাতার ছবিতে শাকিব খানকে দেখতে উদগ্রীব তার ভক্তরা
Reviewed by wkr
on
January 26, 2019
Rating:
Reviewed by wkr
on
January 26, 2019
Rating:
